রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বিমানবন্দর থেকে বানিয়াচংয়ের ছাত্রলীগ নেতা গ্রেফতার

হালচাল অনাইন ডেস্ক / ১৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মিয়া (৩২) কাতার যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাসেল বানিয়াচং উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা ও বানিয়াচং উপজেলার কালিকাপাড়া মহল্লার আরজু মিয়ার ছেলে।

ওসি বলেন, রাসেল বানিয়াচংয়ে ছাত্রজনতার আন্দোলনে ‘নাইন মার্ডার’ মামলার আসামি। তার ব্যাপারে ইমিগ্রেশনে চিঠি দেওয়া ছিল। সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে বানিয়াচং থানায় খবর দেয়। তাকে থানায় আনার পর আদালতে পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর