শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

মৌসুমের শেষ নিলামে উঠেছে এক লাখ ২২ হাজার কেজি চা

হালচাল ডেস্ক রিপোর্ট / ১০৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে তিনটি ব্রোকার্সের মাধ্যমে মোট এক লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলার শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চা নিলাম বসে। এতে এনটিসি, রেহেনা চা বাগান, হামিদিয়া চা বাগানসহ পঞ্চগড়ের‌ও কয়েকটি বাগানের চা তোলা হয়।

নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল লাক্কাতুড়া চা বাগানের ইয়ং হাইসং টি ১৮৫০ টাকা। নিলামে ওঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।


টি ব্রোকাস অ্যাসোসিয়েশন অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান বলেন, বুধবার ২০২৪-২৫ নিলাম অর্থবছরের শেষ নিলাম অনুষ্ঠিত হলো। প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল, যার কারণে বায়ারদের আগ্রহ ছিল বেশি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর