শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি

ডেস্ক রিপোর্ট / ৪১ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মনিকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এদিকে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয় বলে জয় তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর