শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

কমলগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

হালচাল ডেস্ক / ৭০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

​

মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিক ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরন দাস পানিকা ওই চা বাগানের মদনপুর লাইনের মৃত পবন দাস পানিকার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মিরন দাস পানিকা বাড়ির পাশে শ্মশান মাঠে গরুকে খাবার দিতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় ও চা বাগান শ্রমিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন জানান, বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর