শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

নিজস্ব প্রতিবেদন / ৪৮ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো শ্রীমঙ্গলে তিনদিনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন- ২ আয়োজন করা হয়েছে। উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও জীবনচর্যার বিষয়সমূহ উৎসবে উপস্থাপন করবে।বাংলাদেশ সংবাদ

আগামীকাল শুক্রবার ১৯ জুন থেকে ২১ জুন তিনদিনব্যাপী শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসব শুরু হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

দ্বিতীয়বারের মতো এই বর্ষার আনন্দ-উৎসবে প্রস্তুত পুরো শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ। অনুষ্ঠানে এ অঞ্চলে বসবাসরত ২৭ টিরও বেশি নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন, সংস্কৃতি, ঐতিহ্য, পণ্য, খাবার এবং শৈল্পিক কারুকার্যের এক দৃষ্টিনন্দন প্রদর্শনী, যা সবার অভিজ্ঞতায় যোগ করবে অনন্য মাত্রা। এছাড়াও থাকছে, ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা।

উৎসব আয়োজকদের পক্ষে বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বর্ণিল উৎসব উপভোগ করতে সকলকে অনুরোধ করেছেন। এটি এমন এক উৎসব, যেখানে ঐতিহ্য আর ঐক্য মিলবে একসঙ্গে।

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, হারমোনি ফেস্টিভ্যাল অত্র অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি বড় সুযোগ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর