শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

শ্রীমঙ্গল সংবাদদাতা / ৫৪ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে আট বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের নির্মম অভিযোগ উঠেছে। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনকে (৩৮) তার নিজ বাড়ি থেকে আটক করেছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এই পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আনোয়ার হোসেন ওই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি প্রতিদিনের মতো বাড়ি থেকে মক্তবে পড়ার উদ্দেশ্যে স্থানীয় মসজিদের দিকে রওনা হয়। পথিমধ্যে অভিযুক্ত আনোয়ার হোসেন শিশুটিকে গতিরোধ করে এবং মক্তবের ইমামের জন্য টিফিন নেওয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজের বাড়ির একটি পরিত্যক্ত নির্জন ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা আটকে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

নির্যাতনের পর শিশুটি কোনোমতে বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়ে এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে। রক্তক্ষরণজনিত কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে শিশু ধর্ষণের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। সকালের দিকেই শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আনোয়ারের বাড়িতে চড়াও হয় এবং হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আনোয়ারকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করে। তবে ক্ষোভের আগুন এখানেই থামেনি; আনোয়ারকে থানায় নিয়ে আসার পথে উত্তেজিত জনতা পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশা এবং ধর্ষক আনোয়ারের ওপর পুনরায় হামলার চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশি সতর্কতায় তাকে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়া মাত্রই পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর