বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

কমলগঞ্জে পি/টিয়ে মা/রা হলো ‘গন্ধগোকুল’

ডেস্ক রিপোর্ট / ৮০ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানে হঠাৎ ঘরে ঢুকে এক নারীর ওপর হামলা চালায় একটি গন্ধগোকুল। এ সময় প্রাণীটির কামড়ে লক্ষী রানী দাস (৪৫) নামে এক নারী আহত হন। পরে আতঙ্কিত স্থানীয় লোকজন প্রাণীটিকে পিটিয়ে হত্যা করেন। বৃহস্পতিবার (২১মে) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে বিকাল বেলা এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে হঠাৎ একটি গন্ধগোকুল লক্ষী রানী দাসের ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি তার পায়ে কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে গন্ধগোকুলটি আরও কয়েকজনকে আক্রমণের চেষ্টা করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রাণীটিকে আঘাত করলে ঘটনাস্থলেই সেটির মৃত্যু হয়।

কমলগঞ্জ সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই প্রাণীটি ঘরের ভেতরে ঢুকে লক্ষী দাসকে কামড় দেয়। পরে অন্যদের ওপরও হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজন আত্মরক্ষার্থে এটিকে পিটিয়ে মেরে ফেলে।’

আহত লক্ষী রানী দাসকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজেদুল কবির বলেন, ‘গন্ধগোকুলের কামড়ে আহত ওই নারী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ বিষয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়নি। এখন খোঁজ নিয়ে দেখছি।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর