শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

বড়লেখায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ডাকাত নিহত

বড়লেখা সংবাদদাতা / ৭৮ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে দলের আরেক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার বড়লেখা উপজেলার দাসের বাজারের লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একদল সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে রান্নাঘরের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে।

এসময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সবাই ঘুম থেকে জেগে ওঠেন। গিয়াস উদ্দিন গ্রীল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যরা চি‌ৎকার শুরু করেন। অবস্থা নাগালের বাইরে যাওয়ায় একজন ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ করে গুলি করেন। এসময় ডাকাতের ছোড়া গুলি দরজা সামনে দাঁড়ানো অপর এক ডাকাত সদস্যের মাথায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলিবিদ্ধ ডাকাতদলের ওই সদস্যকে ঘটনাস্থলে রেখেই অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহত ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য প্রিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর