শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

বাংলাদেশে স্বাধীনতার পক্ষে দুটি দল- একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি: বিএনপির প্রার্থী মুজিব

ডেস্ক রিপোর্ট / ৬৪ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার পক্ষে দুটি দল রয়েছে। একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাই স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমরা আছি। আপনারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এখন আমাকে দেন। যদি কোনো দিন আওয়ামী লীগ আবার আসে, তখন অন্য চিন্তা করবেন, কাকে ভোট দেবেন।’

রোববার দুপুরে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বিভিন্ন চা-বাগানে চা-শ্রমিকদের নিয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমি আগেও এই আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েও আমি আপনাদের পাশে থেকেছি। আপনারা চা-বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর দেখলেই বোঝা যায়, আপনারা কত কষ্টে আছেন। আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব।’

চা-বাগানঅধ্যুষিত মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮, এর মধ্যে একটি বড় অংশের ভোট চা-বাগানের। স্বাধীনতার পর থেকে এই আসনে যতবার আওয়ামী লীগ অংশ নিয়েছে, দলটি হারেনি, এর পেছনে আছে চা- বাগানের ভোটব্যাংক।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর