শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী সিলেটের বিএনপি নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট / ১৫৪ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে ঢাকা যাচ্ছেন সিলেটের বিএনপি নেতাকর্মীরা। নেতাকর্মীকের ঢাকায় যেতে ইতোমধ্যে ট্রেনের তিনটি বগি বুকিং দিয়েছে মহানগর বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এ জন্য এখন পর্যন্ত ট্রেনের তিনটি বগি বুকিং করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

তিনি জানান, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকায় সমবেত হচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর