শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

মৌলভীবাজারে স্কিল শিখনের উদ্যোগে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৫০ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী।

মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে রবিবার(২৬ অক্টোবর)স্কিল শিখনের উদ্যোগে “ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ ফ্রি সেমিনার” অনুষ্ঠিত হয়।

স্কিল শিখনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাজ উদ্দিনের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান। তিনি ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা ও ডিজিটাল স্কিল উন্নয়নের গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

স্কিল শিখনের ইন্সট্রাক্টর জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় ফ্রিল্যান্সিং নিয়ে শেসনে বক্তব্য রাখেন, স্কিল শিখনের  এম. ডি. নূর নবী পাবেল ও স্পোকেন ইংলিশ নিয়ে বক্তব্য রাখেন  ইনস্ট্রাক্টর তারেক হোসেন ফারাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী।

সেমিনারে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীরা জানান, তারা বুঝতে পেরেছেন বর্তমান যুগে আইটি শিক্ষায় দক্ষ হওয়া কতটা প্রয়োজনীয় এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ কতটা সহজলভ্য। সেমিনার শেষে ক্লাসে নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

ডিজিটাল মার্কেটিং কোর্সে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়াও যারা কোর্স চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিং করে আয় করেছেন, কিংবা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে রিমোট জবে যুক্ত হয়েছেন — তাদেরকেও বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের সিইও ইমাজ উদ্দিন বলেন,

  • “আমাদের মূল লক্ষ্য” মৌলভীবাজারের তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। তারা এই বিষয়ে অনেক পিছিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকের ধারণা নেই তাই তারা  যাতে  ঘরে বসে ইনকাম করতে পারে এবং বাংলাদেশের  বেকারত্ব দূরীকরণে অবদান রাখতে পারে সেই জায়গায় স্কিল শিখন সাপোর্ট করবে। স্কিল শিখন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।

সেমিনারে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা স্কিল শিখনের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর