শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

এনসিপির দুই গ্রুপের সং ঘ র্ষ

অনলাইন ডেস্ক / ১৪৫ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়, এতে বংশাল থানার ইউসুফ নামের একজন কর্মী আহত হন।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানান, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করতে যান। তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামের এক নেতাকে বিষয়টি অবহিত করেন। শোয়েব মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে তাদের সাহায্য করতে নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। এমনকি বংশালের নেতাদের আটকে রাখার চেষ্টা করা হয়। তবে তারা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে বিভিন্ন সময়ে রিয়ানের সঙ্গে টাকা ফেরত চাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি।

সর্বশেষ, শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং টাকার বিষয়টি জিজ্ঞাসা করেন। কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটে এবং তা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর