সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ-এর বিশেষ মেডিকেল ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট / ১৬৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আয়োজনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে একটি বিশেষ হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। রোববার(২৫মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কুতুবউদ্দিন নাহিদ রোগী দেখেন।

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে রোগীদের জন্য চিকিৎসা ফি নির্ধারণ করা হয় মাত্র ১৫০ টাকা। পাশাপাশি সকল প্রয়োজনীয় ওষুধে ৪০% মূল্যছাড় দেওয়া হয়।

ক্যাম্পেইনে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। সেবা গ্রহণকারীরা এমন মানবিক উদ্যোগের জন্য গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে মৌলভীবাজার অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর