শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট / ৫০ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নার্সারী খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের বেশি ফলবান পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখাসহ পাঁচটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আদিবাসী পানচাষিদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে প্রতিবাদী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাংয়ের সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী হেলেনা তালাংয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আব্দুল করিম কিম, ভয়েস অব রিভার মনুর প্রধান নির্বাহী আসম ছালেহ সুহেল, অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, অ্যাডভোকেট আবুল হাসান, পংকজ কন্দ, লক্ষন মুন্ডা, ফিলা পতমী, লান্ছার তংপের, বিশ্বজিৎ নন্দী, রাজিব সূত্রধর, উজ্জল রায় ও ফাদার যোসেফ গমেজসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারী পুঞ্জিতে দুর্বৃত্তরা ১০টি খাসিয়া ও গারো পরিবারের পানজুমে প্রবেশ করে ৮ হাজারের বেশি ফলবান পানগাছ কেটে ফেলে বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় পুঞ্জির বাসিন্দাদের জীবিকা হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর