রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি উদযাপন কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন চা বাগান বন্ধ ঘোষণা মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি

হালচাল ডেস্ক / ৪৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

​

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনকে বদলি করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

​রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

​প্রজ্ঞাপনের নির্দেশনায় বলা হয়েছে, আদেশ জারির পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে ষষ্ঠ কর্মদিবস থেকে তিনি সরাসরি অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

​এতে আরও সতর্ক করে বলা হয়, উপযুক্ত কারণ ছাড়া পরবর্তী পদায়নকৃত কর্মস্থলে যথাসময়ে যোগদান করতে ব্যর্থ হলে তা সরকারি চাকরিবিধি অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর