রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি উদযাপন কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন চা বাগান বন্ধ ঘোষণা মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

হালচাল ডেস্ক / ৫৩ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬




বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা যাচাই এবং পদোন্নতি নিশ্চিতকরণে মৌলভীবাজারে ‘বিভাগীয় পদোন্নতি পরীক্ষা–২০২৬’ এর অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে এ প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এ সময় তিনি সালামি গ্রহণ করেন এবং পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্যদের সাথে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন ও মূল্যায়ন করেন।

ক্যাম্প প্রশিক্ষণে পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. মনসুর মূসা; এবং মৌলভীবাজার পুলিশ লাইন্সের আরআই মো. রমিজ উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর