শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে শান্তিপূর্ণ পূজা উদযাপনে মণ্ডপ পরিদর্শনে থানা পুলিশ কমলগঞ্জে রাতের আঁধারে ১৪টি গাছ সাবাড় শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শান্তিপূর্ণ পূজার প্রত্যয়ে কমলগঞ্জে আনসার-ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি মাথায় কালো কাপড়, হাতে কালো পতাকা-পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকের আন্দোলন ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

কমলগঞ্জে চলন্ত ট্রেনের হুক বিচ্ছিন্ন; ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হালচাল ডেস্ক / ৭১ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অরণ্য এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার চার ঘণ্টা পর তা পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যায়। এ সময় বিষয়টি বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ ৯টি বগী নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যান। অন্যদিকে, বাকি ৭টি বগী মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় দাঁড়িয়ে থাকে। এ ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এর ফলে দীর্ঘ চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলস্টেশনের মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ বলেন, চার ঘণ্টা বন্ধ থাকার পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর