মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল

কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী রুমনের উদ্যোগে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট / ৯৪ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬



পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের ফলজ গাছের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান রুমনের ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকালে পৌরসভার ঐতিহ্যবাহী সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। বিতরণ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির আঙ্গিনায় ফলজ গাছের চারা রোপণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা মাহমুদ, সহকারী শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, তরুণ সমাজসেবক খালেদ সাইফুল্লাহ ও সমাজসেবক মাইদুল হাসান রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টির চাহিদা মেটাতে ফলজ বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর উচিত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করা।

আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। প্রবাসে থেকেও নিজ এলাকার পরিবেশ রক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে মাহমুদুল হাসান রুমনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর