শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

শ্রীমঙ্গলের পাহাড়ি ছড়া পরিদর্শন, অবৈধ বালু উত্তোলন ও দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ৬১ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভুরভুরিয়া ছড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, ‘ছড়া দখল করে বিভিন্ন ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছেন বলে প্রাথমিকভাবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে ছড়ার সীমানা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কেউ নিজস্ব বা অন্য কোনো জায়গায় মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রশাসনের এই পরিদর্শনের ফলে পাহাড়ি ছড়া রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয়দের মধ্যে আশা সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর