বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

কমলগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

হালচাল ডেস্ক / ১০৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬



মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই মোঃ হামিদুর রহমান এবং সঙ্গীয় ফোর্স মোঃ মাসুক মিয়া সহ উপজেলার কালেঙ্গা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক মামলার ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ও জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আক্তার মিয়া (৩০)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আক্তার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত মশাইদ মিয়ার ছেলে।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক চোরাচালানসহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। আদালত কর্তৃক সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর