বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু, আহত ২

শ্রীমঙ্গল প্রতিবেদক / ৫৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পৃথক ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) দুপুরে উপজেলার দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পিষে পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় সামছু মিয়া (৩০) নামে আরও একজন গুরুতর আহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতদের বাড়ি রংপুর জেলায়।

এর আগে, ঠিক একই স্থানে শনিবার বিকেলে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) নামে দুই যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে এনামুল মিয়া ফাহিমের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ফাহিম ও আহত সিয়ামের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রোববার দুপুরের ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়া বন্ধ করতে রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও যাত্রীদের অসচেতনতার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা কমছেই না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর