বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: থানায় জিডি

ডেস্ক রিপোর্ট / ৫৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) এবং সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বার্তা সম্পাদক সালাহউদ্দিন শুভকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৭ জুন) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, “ভানুগাছ মিডিয়া” ও “ভানুগাছ মিডিয়া 0032” নামের দুটি ভুয়া ফেসবুক আইডি থেকে সালাহউদ্দিন শুভর ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ফটোকার্ড তৈরি করা হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যা তাঁর ব্যক্তি ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সালাহউদ্দিন শুভ বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে আমার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি ও প্রচার করা হয়েছে। এতে আমার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছি।’

তিনি আরও জানান, ‘বিষয়টি মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সাইবার অপরাধের বিষয়ে প্রযোজ্য আইনে সিলেট সাইবার ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৃথক অভিযোগ দায়েরের প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি।’

সালাহউদ্দিন শুভ বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও বিভ্রান্তি তথ্য ছড়ানোর চেষ্টা করছে। এসব গুজব ও অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।’

  • সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, পরিচয় গোপন করে অপপ্রচার চালানো এবং মানহানিকর কনটেন্ট প্রকাশের ঘটনায় দেশের প্রচলিত সাইবার নিরাপত্তা আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এ ধরনের অপরাধ দমনে সাইবার নজরদারি কার্যক্রম জোরদার করেছে।’

এদিকে সাংবাদিক মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন ফেইক আইডির বিরুদ্ধে থানায় করা জিডির বিষয়টি সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, দ্রুত সময়ের ভিতরে এই ফেইক আইডির ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর