বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট / ৬৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬



মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিনের সাথে কমলগঞ্জ প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) রাত ৮ ঘটিকায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি মো. কমর উদ্দিন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ ও মাদকের অবসান ঘটানো সম্ভব। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।



কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদুজ্জামান আলম, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, প্রনীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, আব্দুর রাজ্জাক রাজা, সাব্বির এলাহী, সাজিদুর রহমান সাজু, মো. মুস্তাফিজুর রহমান, নির্মল এস পলাশ ও জয়নাল আবেদিনসহ অনেকে।



এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার এস আই আমির উদ্দিন, প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানান এবং কমলগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর