শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি কমর উদ্দিনের মতবিনিময় সভা

এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ / ৪৪ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কমর উদ্দিন দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। শনিবার রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান সাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার এসআই আমিরসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আমেদুজ্জামান আলম, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, প্রদীপ রজন দেবনাথ, পিন্টু দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, আব্দুর রাজ্জাক রাজা, সাব্বির এলাহী, সাজিদুর রহমান সাজু, মোঃ শাহাবুদ্দিন, মোঃ মুস্তাফিজুর রহমান, নির্মল এস পলাশ, মোঃ আব্দুস সালাম, পারভেজ আহমেদ এবং মোঃ জয়লাল আবেদিন।

বক্তারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তারা মাদক, চুরি, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নবাগত ওসি মোঃ কমর উদ্দিন তার বক্তব্যে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। কমলগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, পুলিশের কাজকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করতে তিনি বদ্ধপরিকর। যেকোনো অপরাধ, অনিয়ম বা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য দিয়ে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসির পেশাদারিত্ব, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে কমলগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর