শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

কমলগঞ্জে বন্যাকবলিত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৭১ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি বিশেষ প্রণোদনা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় দেড় হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হচ্ছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মজিবুর রহমান চৌধুরী বলেন, কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সবসময় পাশে রয়েছে। কোনো কৃষক যেন বীজ ও অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে স্বচ্ছতার সঙ্গে সহায়তা বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর