বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা সামায়েল

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৯১ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রহিমপুর ইউনিয়নের ওই চা বাগানে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। নিহত রিয়া বেগম (২২) বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী।

শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রিয়ার পরিবারের পক্ষ থেকে বাগান কর্তৃপক্ষের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। কিন্তু কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে দীর্ঘ চিকিৎসার পর গত বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন বাগানের শ্রমিকরা।

তাঁদের দাবি, অর্থের অভাব ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় রিয়া বেগমের মৃত্যু হয়েছে। এ দায় বাগান কর্তৃপক্ষ এড়াতে পারে না। এর প্রতিবাদে তাঁরা কর্মবিরতি পালন করেন এবং বাগান ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন।বিক্ষোভে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মিসহ স্থানীয় শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির নেতারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর