বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

ঈদের ছুটিতে কমলগঞ্জে পর্যটকদের ভিড়

ডেস্ক রিপোর্ট / ১০৮ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। বিশেষ করে ঈদের দিনে দেখা গেছে টিলাঘেরা সবুজ চা বাগান, নয়নাভিরাম মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে যেন পা ফেলার ঠাঁই নেই।

শনিবার (২১ মার্চ) বিকেলে কমলগঞ্জের মাধবপুর লেকে ছিল হাজারো পর্যটকের আনাগোনা। ঈদের নামাজ শেষে দুপুর থেকেই পর্যটকরা ছুটে এসেছেন জীব বৈচিত্র্যের অপরূপ সমাহার বিশাল লেক দেখতে।

কমলগঞ্জের মাধবপুর চা বাগান ও পদ্মছড়া নয়নাভিরাম মনোরম দৃশ্য পাহাড়ি টিলার ওপর সবুজ চা বাগানের সমারোহ, জাতীয় ফুল দূর্লভ বেগুনী শাপলার আধিপত্য, ঝলমল স্বচ্ছ পানি, ছায়া নিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আনন্দের বাড়তি মাত্রা যুক্ত করেছে। লেকে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ ছাড়া ডবলছড়া খাসিয়া পুঞ্জি, শমসেরনগর বাগীছড়া লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধসহ কমলগঞ্জের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও পর্যটকদের উপস্থিতি ছিল দেখার মতো।

ঈদের দিন পর্যটকের সংখ্যা চোখে পড়ার মতো ছিল। ঈদের দ্বিতীয় দিন থেকে আরো বেশি পর্যটক আসবে।’
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ‘কমলগঞ্জের সব পর্যটক এরিয়া থানা পুলিশের নজরধারীতে রয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ তাদের টিম নিয়ে টহল দিচ্ছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর