শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে শান্তিপূর্ণ পূজা উদযাপনে মণ্ডপ পরিদর্শনে থানা পুলিশ কমলগঞ্জে রাতের আঁধারে ১৪টি গাছ সাবাড় শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শান্তিপূর্ণ পূজার প্রত্যয়ে কমলগঞ্জে আনসার-ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি মাথায় কালো কাপড়, হাতে কালো পতাকা-পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকের আন্দোলন ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

বাংলাদেশে স্বাধীনতার পক্ষে দুটি দল- একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি: বিএনপির প্রার্থী মুজিব

ডেস্ক রিপোর্ট / ৯৪ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার পক্ষে দুটি দল রয়েছে। একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাই স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমরা আছি। আপনারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এখন আমাকে দেন। যদি কোনো দিন আওয়ামী লীগ আবার আসে, তখন অন্য চিন্তা করবেন, কাকে ভোট দেবেন।’

রোববার দুপুরে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বিভিন্ন চা-বাগানে চা-শ্রমিকদের নিয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমি আগেও এই আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েও আমি আপনাদের পাশে থেকেছি। আপনারা চা-বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর দেখলেই বোঝা যায়, আপনারা কত কষ্টে আছেন। আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব।’

চা-বাগানঅধ্যুষিত মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮, এর মধ্যে একটি বড় অংশের ভোট চা-বাগানের। স্বাধীনতার পর থেকে এই আসনে যতবার আওয়ামী লীগ অংশ নিয়েছে, দলটি হারেনি, এর পেছনে আছে চা- বাগানের ভোটব্যাংক।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর