শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট / ১৮২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান বিজয় দিবস-২০২৫ অত্যন্ত ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। একাডেমির আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্পী, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর একাডেমির মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।

ললিতকলা একাডেমির অতিরিক্ত পরিচালক প্রভাস সিংহার সভাপতিত্বে ও একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

আলোচনা সভা শেষে, একাডেমিতে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের সাফল্য উপস্থিত অভিভাবকদের আনন্দিত করে তোলে।

অনুষ্ঠানের শেষাংশে পরিবেশিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির প্রশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। বিজয়ের উল্লাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেলে এই পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত অতিথিরা। এই ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর