শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

পর্তুগালের বিশ্বকাপ জয়ের পর যা বললেন রোনালদো

অনলাইন ডেস্ক / ১৪৪ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

কাতারে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে পর্তুগাল। বৃহস্পতিবারের ফাইনালে দলের একমাত্র গোলটি আসে ৩২তম মিনিটে। বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল কাছ থেকে শট নিয়ে জাল খুঁজে পান। এটি ছিল তার টুর্নামেন্টের সপ্তম গোল।

এই শিরোপা পর্তুগালের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করেছে। তারা পুরো টুর্নামেন্টেই অপরাজিত ছিল। সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে তারা ফাইনালে ওঠে।

জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। পর্তুগালের মহানায়ক ছোটদের সব টুর্নামেন্টেই নিয়মিত নজর রাখেন। তিনি সবসময়ই পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেন। তিনি একবার বলেছিলেন, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মতো কোনো অনুভূতি নেই।’

ফাইনালের পর রোনালদো তার ৬৬৮ মিলিয়ন ফলোয়ার থাকা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। তিনি লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নস!’

কাতারের এই টুর্নামেন্ট ছিল বিশেষ কিছু। এবার প্রথমবারের মতো প্রতিযোগিতায় ৪৮টি দল অংশ নেয়। দু’বছর পর পর নয়, এখন থেকে প্রতিবছরই হবে এই আসর। ২০২৫ থেকে ২০২৯ পর্যন্ত টানা পাঁচ বছর কাতার আয়োজক দেশ থাকবে।

টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচ হয়েছে দোহার অ্যাসপায়ার জোনে। ছোট পরিসরে আধুনিক সব স্টেডিয়াম থাকার কারণে দর্শকেরা একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। 

বিশ্বকাপ ২০২২-এর পর তৈরি অবকাঠামো এবারও বড় সুবিধা দিয়েছে। তরুণদের আন্তর্জাতিক ফুটবলে আরও সুযোগ দিতে ফিফা এই নতুন ফরম্যাট চালু করেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর