মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার

মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে কমলগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

সালাহউদ্দিন শুভ / ১৩৬ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মণিপুরি মুসলিম অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় ১১০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানা পান্না।

মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, পাঙাল সাহিত্য সংসদ এর সভাপতি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সমিতি সভাপতি মো. আজিজুর রহমান, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ ও সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।

উল্লেখ্য, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম গত ১৫ বছর ধরে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দরিদ্র ও মেধাবী মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মাঝে শুধু শিক্ষা উপকরণ বিতরণ করে না, তারা বিনামূল্যে বিশেষ ক্লাস নিয়ে ও নিয়মিত বাড়িতে শিক্ষার্থীদের খোঁজ নিয়ে থাকে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর