মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার

সিলেটে ২ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, আইসিইউতে ১

অনলাইন ডেস্ক / ২৩৩ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

পাশ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় সিলেটে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও গত দু’সপ্তাহের মধ্যে এই প্রকোপ দেখা যায়নি।

তবে রোববার সিলেটে নতুন ভ্যারিয়েন্টে দুজন রোগী আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তাদের করোনার ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, আক্রান্তদের একজনের বাড়ি সুনামগঞ্জে আর অন্যজন সিলেট মহানগরের বাসিন্দা।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে একজন নারী ও একজন বয়স্ক পুরুষ। ডায়াবেটিস আক্রান্ত পুরুষের বয়স ৮০ বছর এবং তার অবস্থা গুরুতর। তাই তাকে হাসপাতালের আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। অন্যজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা চলছে। তবে তিনি আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।

উল্লেখ্য -২০২০ সালের ৫ই এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়ে ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর