মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

ফ্ল্যাট দখলের মামলায় টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

অনলাইন ডেস্ক / ১৪৮ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ২২ জুন সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে শেখ রেহানা কন্যাকে। এ জন্য ঢাকায় টিউলিপের পাঁচটি ঠিকানায় চিঠি পাঠিয়েছে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ বিষয়ে তলব করা হয়।

নোটিশে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, রেহানা সিদ্দিক ও অন্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি(পুরাতন), বর্তমানে ১১এ, ১১ বি-এর ফ্ল্যাট নং বি/২০১ অবৈধভাবে দখল করে পরে রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা নেন।

এ অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১ থেকে ১৬৫(ক) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।

দুদক বলেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ জরুরি। নির্ধারিত সময়ে হাজির না হলে অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

নোটিশের অনুলিপি দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত), পরিচালক (বিশেষ অনুরোধ ও তদন্ত-২) এবং অফিস কপিতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর