মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

নগরে জলাবদ্ধতায় জনদুর্ভোগের দায় কর্তৃপক্ষ এড়াতে পারেন না : বাসদ

অনলাইন ডেস্ক / ১৫৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

সিলেট নগরের জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় তারা বলেছেন, ‘নগরজুড়ে জলাবদ্ধতায় জনদুর্ভোগের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এড়ানোর সুযোগ নেই।’

আজ রবিবার (১ জনু) সিলেট নগরের বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যান তারা।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, সিলেট জেলা নেতা উজ্জ্বল রায়, জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, প্রমূখ।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট নগরে জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। অতীতে এ খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দুর্নীতি- লুটপাট, অপরিকল্পিত নগরায়ন-উন্নয়নের কারণে জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়নি। তাছাড়া শাসক গোষ্ঠীর প্রশ্রয়ে জলাশয় দখল-ভরাট, পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ জলাবদ্ধতারও কারণ।’

নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট নগরের জলাবদ্ধতায় জনদুর্ভোগের দায় সিটি করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান কোনভাবেই এড়াতে পারেন না।’ নেতৃবৃন্দ, নগরের জলাবদ্ধতা ও সিলেট অঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এসময় নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে ৪জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর