শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

উন্নত প্রযুক্তি দ্বারাই এদেশে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব- ইউএনও জয়নাল আবেদীন

হালচাল ডেস্ক / ১৮২ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং কৃষি যান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরতে সিলেটের ওসমানীনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ৬ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমার সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রব্বানীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় তিনি বলেন, আমাদের প্রাচীন পদ্ধতিতে আর খাদ্য উৎপাদন করলে হবে না। এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। উন্নত প্রযুক্তি দ্বারাই এদেশে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব। সরকারের পক্ষ থেকে কৃষি পণ্যে ভর্তুকিসহ বিভিন্ন প্রনোদনার দেয়া হচ্ছে । বর্তমান সরকার হচ্ছে কৃষি ও কৃষক বান্ধব। সরকার আপনাদের নিয়ে চিন্তা করছে। সরকারের প্রচেষ্টা এবং সবার আন্তরিকতার কারণে বর্তমানে আমাদের দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল ও নদীগুলো খননের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে তিনটি খাল খনন করা হয়েছে।পর্যায়ক্রমে সবকটি খাল-বিল খনন করে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনহার মিয়া, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ কবির আহমদ,দপ্তর সম্পাদক জিতু আহমদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিম,উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ আখলাক উদ্দিন, কৃষক আব্দুর রহমানসহ মেলায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেলয়া মোট ১২ টি স্টলে বিভিন্ন কৃষি পন্য নিয়ে অংশগ্রহণ করেন উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক-কৃষাণী। আগামী ৯ মে পর্যন্ত এ মেলা চলবে।

অনুষ্ঠানের শুরুে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোত্তাকিন চৌধুরী ও গীতা পাঠ করেন রাজীব দাশ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর