শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কমলগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

হালচাল ডেস্ক / ২১৬ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে “সাহসী নতুন বিশ্বে রিপোটিং: স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

আলোচনায় বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ, গণমাধ্যমে এর প্রভাব, এবং সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করেন।

তারা বলেন, প্রযুক্তির অগ্রগতি যেমন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার থেকে স্বাধীন ও নৈতিক সাংবাদিকতাকে রক্ষা করাও এখন বড় চ্যালেঞ্জ।

অনুষ্টানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কমলগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর