শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

বড়লেখায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গ্রে প্তা র

অনলাইন ডেস্ক / ১৭৭ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গাংকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়জুর রহমান গাংকুল গ্রামের মৃত মমিন আলীর ছেলে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার মঙ্গলবার বিকেলে জানান, ধৃত আসামি আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমানকে একটি রাজনৈতিক মামলার আসামি। মামলাটি তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থীর (ধানের শীষের) নেতাকর্মী, সমর্থক ও এজেন্টদের মাঠছাড়া করতে নির্বাচনের ১০ দিন আগে ১৯ ডিসেম্বর রতুলি বাজারে আওয়ামী লীগের অফিসে লাঠিসোটা, অস্ত্র ও বোমা নিয়ে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার মিথ্যা অভিযোগ এনে বিএনপি-জামায়াতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। তার এই মামলায় বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী দীর্ঘদিন কারাভোগ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর