শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

গণিত প্রতিযোগিতায় অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

অনলাইন ডেস্ক / ১২৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

রাজশাহীতে আঞ্চলিক গণিত প্রতিযোগিতায় হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক শিক্ষাপ্রতিষ্ঠান ইউসিমাসের আয়োজনে রাজশাহী অঞ্চলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফার্ম ফ্রেশের উদ্যোগে এই আঞ্চলিক গণিত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই মহানগরীর শাহ মখদুম কলেজে রাজশাহী বিভাগের ১১৩টি স্কুল থেকে আগত দুই হাজারের অধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পুরো কলেজ প্রাঙ্গণটি শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। ৫ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের নিয়ে প্রথম গ্রুপ, ৮ থেকে ১০ বছর বয়সী শিশুরা দ্বিতীয় গ্রুপ এবং ১১ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে তৃতীয় গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ এবং ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হন।

ইউসিমাসের চেয়ারম্যান আহসান কবির জানান, ইউসিমাস বাংলাদেশের উদ্যোগের লক্ষ্য হলো শিশুর মানসিক বিকাশ, মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নয়ন এবং গণিতভীতির নিরসন। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে খাঁটি ও গুণগত মানসম্পন্ন দুধ সরবরাহ নিশ্চিত করে শিশুদের মানসিক বিকাশে পাশে রয়েছে ফার্ম ফ্রেশ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর