বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা সামায়েল

কমলগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৬১ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬


সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্লাজা।

আজ বুধবার (২৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভানুগাছ বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমের সম্মুখে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক সাধারণ গ্রাহক ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার ওয়ালটন প্লাজার ম্যানেজার ইনচার্জ জুবেল মিয়া, ফ্লোর ইনচার্জ রাজিয়া আক্তার, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেবা নিতে আসা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরা। তারা জানান, বর্তমান সময়ে চিকিৎসার খরচ মেটাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ঘরের কাছে এমন বিনামূল্যে সেবা ও ওষুধ পাওয়া অত্যন্ত আনন্দের। ওয়ালটন প্লাজার এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্লাজার ম্যানেজার ইনচার্জ মো. জুবেল মিয়া বলেন, ওয়ালটন প্লাজা শুধু ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় কমলগঞ্জের ভানুগাছ বাজার ওয়ালটন প্লাজায় এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর