সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

কমলগঞ্জে ‘দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১২৭ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

“দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা রাখতে পারে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্নীতি বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমক কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা ও সদস্য আল্পনা রাউত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমিটির সদস্য লুৎফন নাহার বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সিদ্দিকুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, দুর্নীতি বিরোধী এই প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। আগামী ১৮ মে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা এবং রাজনৈতিক সদিচ্ছার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর