বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ১২৮ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন গ্রামের প্রবাসী আব্দুল হক (৪৮) তার বৈধভাবে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ করেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে থেকে অর্জিত অর্থে ২০১৫ সালের ২ জুলাই ২৫৭৩ নং কবালা দলিলের মাধ্যমে গোপালনগর মৌজার ৫ শতক জমি বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে তিনি নামজারি (খতিয়ান নং-৭৯৯) সম্পন্ন করে নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। এছাড়া পৌরসভার অনুমোদন নিয়ে জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে বসবাস করছেন।

জমির পূর্ব মালিকানা প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন দানপত্র ও বিক্রয় দলিলের মাধ্যমে একাধিকবার মালিকানা হস্তান্তরের পর সর্বশেষ বিক্রয়সূত্রে তিনি জমিটির বৈধ মালিক হন।

অভিযোগে বলা হয়, সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে পলাশ চৌধুরী নামের এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে।

সংবাদ সম্মেলনে আব্দুল হক বলেন, ‘আমি প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে জমি ক্রয় করেছি। এখন একটি স্বার্থান্বেষী মহল আমার সম্পত্তি দখলের চেষ্টা করছে এবং অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর