বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

আগামীকাল থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের

অনলাইন ডেস্ক / ১৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করে, আগামীকাল থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর সাথে তারা সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রমে লাগাতার সর্বাত্মক কর্মবিরতির কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। এর আগে তারা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে সভা করেন। তবে সভায় ফলপ্রসূ সমাধান আসেনি। দিনভর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

গত ৫ অক্টোবর শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে তিনদফা দাবিতে আন্দোলনে নামেন। গত সোমবার শিক্ষকদের আন্দোলন নিয়ে প্রেস ক্লাবে পুলিশ লাঠিপেটা করলে আন্দোলন আরও তীব্র হয়, এরপর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।

গত বুধবার তারা শাহবাগ মোড় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি ছিল তাদের, তবে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা এটি স্থগিতের ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, “রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে, যমুনার দিকে পদযাত্রা কর্মসূচি করলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। এখানে সুযোগসন্ধানী-ষড়যন্ত্রকারীরা ঢুকে আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। তাদের অনুরোধে আমরা আজকের জন্য যমুনা অভিমুখে কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমরা সরকারকে চাপ সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করছি।”

  • শিক্ষকদের তিন দফা দাবি হলো:
  • ১. মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া
  • ২. ১৫০০ টাকা চিকিৎসা ভাতা
  • ৩. কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান

নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, “আমাদের নতুন কর্মসূচি হলো, ২৪ ঘণ্টা লাগাতার অবস্থান অব্যাহত থাকবে এবং আগামীকাল দুপুর ২টা থেকে আমরা অনশন শুরু করব ইনশাআল্লাহ। এরপরও যদি সরকারের মনোভাব পরিবর্তন না হয়, আমরা আমরণ অনশনে যাব। এরপরেও যদি সরকারের কোনো দয়া না হয়, আমরণ অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব।”

তিনি আরও বলেন, “আমাদের দেহ এখান থেকে জীবিত যাবে না, আমাদের লাশ এখান থেকে যাবে। কিন্তু অধিকারের প্রশ্নে কোনো আপোস আমরা করব না। ক্লাস তো এমনিতেই বন্ধ, তবে রোববার থেকে লাগাতার কর্মবিরতি। পরীক্ষাসহ সবকিছু রোববার থেকে বন্ধ থাকবে।”

এদিকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আলোচনার নামে আইওয়াশ করা হয়েছে। আলোচনার অর্থ হচ্ছে, উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে। কিন্তু তারা এর বাইরে ছাড় দিতে রাজি নয়। আমরা উপদেষ্টাকে বাবা সম্বোধন করেছি—‘আপনি আমাদের বাবার মতো’। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন, কিন্তু উনি বক্তব্যে অনড়।”

তাদের নতুন প্রস্তাব দিয়ে তিনি বলেন, “আমরা বলেছি, এই বছরে আমাদের ১০ শতাংশ, আর আগামী বাজেটে ১০ শতাংশ দিন। এটি প্রজ্ঞাপনে উল্লেখ করে দেবেন। কিন্তু তারা আমাদের কথা পুনর্বিবেচনা করেনি। হাজার কোটি টাকার অস্ত্র কেনার জন্য সরকার পয়সা বরাদ্দ করতে পারে, প্রকল্পের নামে প্রশিক্ষণের নামে টাকা তছরুপ হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষকদের ৩ হাজার টাকা দিতে পারে না—এটা হলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা কোনো অবস্থাতেই শ্রেণি কার্যক্রমে ফিরব না।”

তিনি আরও বলেন, “যেই রাষ্ট্র ছয় লাখাধিক শিক্ষক-কর্মচারীদের ডাল ভাতের ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের উচিত শিক্ষাব্যবস্থা বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া। আমরা সিএনজি-রিকশা চালিয়ে, দিনমজুরি-কৃষিকাজ করে আমাদের বাচ্চাদের নিয়ে জীবনযাপন করব। প্রয়োজনে আমরা না খেয়ে মরে যাব; আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ বিচ্যুত হব না।”


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর