রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি উদযাপন কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন চা বাগান বন্ধ ঘোষণা মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার

সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

অনলাইন ডেস্ক / ২৬৭ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। 

তিনি বলেন, ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।

চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে—“আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।

আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক শিবলীর মৃত্যু হয়। হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তরিকুল শিবলী (৪০) নামে ওই সাংবাদিক চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন।

কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর