বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাকসু নির্বাচন: ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক / ২০৬ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সংগঠনটির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘ভোট চুরির জাকসু, মানি না মানবো না’, ‘ভোট চুরির জাকসু, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এমন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়।

মিছিলে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ছাড়াও জাবি ছাত্রদলের আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্মসচিব উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর