শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে রাতের আঁধারে ১৪টি গাছ সাবাড় শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শান্তিপূর্ণ পূজার প্রত্যয়ে কমলগঞ্জে আনসার-ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি মাথায় কালো কাপড়, হাতে কালো পতাকা-পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকের আন্দোলন ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

বাসার গেটেই পড়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ

ডেস্ক রিপোর্ট / ২১৮ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ভোলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো. সাইফুল্লাহ আরিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নবী মসজিদ রোডের আরিফের নিজ বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের বাবা বশির উদ্দিন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাকে ওষুধ খাইয়ে নিজের রুমে ঘুমাতে যান আরিফ। ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে ঘরের সামনের সড়কে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন বশির উদ্দিন। পরিবারের দাবি দাবি তাকে ভারী কিছু দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। 

খবর পেয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পরিবার ও পুলিশ। রাতে কী কারণে ঘরের বাইরে এসেছিলেন আরিফ তাও জানা যায়নি।

আরিফের প্রতিবেশীরা জানায়, সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল আরিফের। কারো সঙ্গে বিরোধ ছিল না তার।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদত মো. হাচনাইন পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর