রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি উদযাপন কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন চা বাগান বন্ধ ঘোষণা মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার

আচরণ বিধি সংশোধনে নাগরিকদের মতামত চায় ইসি

অনলাইন ডেস্ক / ১৬৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এই বিধিমালা চূড়ান্ত অনুমোদনের আগে আগামী ১০ জুলাইয়ে মধ্যে নাগরিকদের মতামত চেয়েছে সংস্থাটি।

রোববার (২৯ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব দেওয়ান মো. সারওয়ার জাহান এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন।

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর একটি খসড়া প্রস্তুত করেছে। বিধিমালাটি চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকগণের সুচিন্তিত মতামত কামনা করা হলো।

নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার একটি খসড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইট www.ecs.gov.bd এ প্রকাশ করা হলো। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আগামী ১০ জুলাইয়ের মধ্যে ইসি সচিবের কাছে পাঠাতে হবে। এক্ষেত্রে opinion@ecs.gov.bd মেইলে মতামত পাঠাতে হবে।

প্রস্তাবিত বিধিমালায় প্রার্থীদের এক মঞ্চে প্রচার, অনলাইনে প্রচার, পোস্টার বাতিল করে বিলবোর্ডে প্রচারসহ এক গুচ্ছ সংশোধনী আনতে চায় ইসি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর