বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

কারিগরি ত্রুটি: বিদ্যুৎ আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন এলাকায়

অনলাইন ডেস্ক / ১৮৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

রাজধানীর রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে রাজধানীর একাংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২২ জুন) রাত ৯টা ৫০ মিনিটে এ গোলযোগের ঘটনা ঘটে। তবে দেড় ঘণ্টার বেশি সময় ভোগান্তির পর বিদ্যুৎ আসতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানা গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এলাকায় বড় ধরনের প্রভাব পড়েনি।

রামপুরার বাসিন্দা হুমায়ুন কবির রাত ১২টার কিছু সময় আগে জানান, তাদের এলাকায় বিদ্যুৎ এসেছে। এর আগে সেগুনবাগিচা থেকে বোরহান উদ্দিন জানান, সেখানেও বিদ্যুৎ এসেছে।

রাত ১০টার দিকে রাজধানীর গুলশান-১ ও ২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার ও হাতিরপুল এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরেও আরও কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পিজিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামপুরা সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটেছে। সমস্যার উৎস চিহ্নিত করে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর