রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজে আরোহী ছিলেন ২৪২ জন

অনলাইন ডেস্ক / ১৪৩ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশনসহ অন্যান্য সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হচ্ছে।

গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই ১৭১ আজ বৃহস্পতিবার (১২ জুন) এক দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই আমাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই এপিকে বলেন, উড়োজাহাজটি মেঘানি নগর আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

  • বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটিতে ২৩২ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন বলেন জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে মোট আরোহীর সংখ্যা নিয়ে গণমাধ্যমগুলোতে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

বিবিসি বলেছে, উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

উড়োজাহাজটির ৫৩ যাত্রী যুক্তরাজ্যের নাগরিক বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এ ছাড়া উড়োজাহাজে ১৬৯ জন ভারতীয়, ১ জন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর