সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

সব কিছুই খুব যত্নে রেখেছি, শুধু রাখতে পারলাম না তোমাকে: আরিফিন শুভ

অনলাইন ডেস্ক / ১৭৬ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল আজহা। ঈদের দিন সবার চোখে আনন্দ, মুখে হাসি। কিন্তু কিছু মানুষের আনন্দের আড়ালে লুকানো থাকে শূন্যতা। শূন্যতা তৈরি হয় প্রিয় মানুষের মৃত্যুতে। 

যিনি মারা যান সে কখনও ফিরে আসেন না। কিন্তু থেকে যায় হাজার স্মৃতি। একজন সন্তানের কাছে তার প্রিয় মানুষটি হলো মা। ইদের দিনকে ঘিরে সবাই যখন আনন্দে মেতেছেন তখন হারিয়ে ফেলা মানুষটির কথা মনে পড়তেই সন্তানের চোখে পানি। চলতি বছরের শুরুতে মাকে হারিয়াছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ঈদুল আজহার দিনে মায়ের কথা স্মরণ করে একা কাঁদলেন এ অভিনেতা। 

আজ শনিবার (৭ জুন) সামাজিক মাধ্যমে শৈশবে মায়ের সঙ্গে ঈদের স্মৃতি ভাগ করে নিয়েছেন। ওই পোস্টে দেখা গেছে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে মাথায় ছাতা ধরে আছেন।

504903441_1277955383697197_6931842509846674434_n_20250607_172433551

ছবটি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ আমার ঈদের জামার কাপড়টা? আমার গলার চেইন খেয়াল করেছিলে?’

এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা। শুধু রাখতে পারলাম না তোমাকে। আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি। তোমার স্মৃতিগুলো নিয়েই আছি। ঈদ মোবারক মা।’

বলে রাখা ভালো, মায়ের মৃত্যুর পর আবারও বড়পর্দায় ফিরলেন শুভ। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরা জুটির সিনেমা ‘নীলচক্র’। 


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর