বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সজল-বুবলীর ছবির শুটিং সেটে বন্য হাতির আক্রমণ 

অনলাইন ডেস্ক / ২৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

গেল রোজার ঈদে ‘জ্বীন-৩’ সিনেমায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। ছবিটির ‘কন্যা’ গান এখনও মুখে মুখে ফেরে শ্রোতাদের। এবার এ অভিনেতা যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।

প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। তবে নাম বদলে যেতে পারে বলে জানিয়েছেন পরিচালক রাশেদা আক্তার লাজুক। এতে সজলের বিপরীতে আছেন শবনম বুবলী।

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। নতুন খবর হচ্ছে সিনেমাটির শুটিং সেট পড়েছিল বন্য হাতির কবলে। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন সজল।

তিনি বলেন, শেরপুরের নালিতাবাড়ীর দিকে শুটিং করছি গত ৯ দিন ধরে। পাহাড়ি এলাকায় শুটিং করা ভীষণ কঠিন। আমরা যেখানে শুটিং করছি সেখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে, যেটা ভীষণ রিস্ক। এর আগেও এদের আক্রমণে কয়েকজন মারা গেছে এখানে।

তিনি আরও বলেন, আমাদের সেটে গতকাল প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা চলে যায়। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও। তবে সার্বক্ষণিক একটা আতংকে থাকতে হচ্ছে। এরমধ্য দিয়েই শুটিং করছি।

নির্মাতা জানিয়েছেন এটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। আছে ক্লাসিক্যালের ছোঁয়া। সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পীসহ অনেকে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর